Light
Dark

সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেম-ওলামাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

শনিবার চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে আলেম-ওলামা, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের মাঝে সত্য, ন্যায়, সততা ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাষ্ট্র, সমাজ, আলেম-ওলামা, ইমাম ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মানুষের নৈতিক ও সামাজিক শিক্ষারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইমামদের খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা সম্ভব। সরকারের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। 

চট্টগ্রাম বিভাগের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলেম-ওলামাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *