গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৭৭। …
Search
--:--:--
--
--
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৭৭। …
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কিয়েভের পশ্চিম উপকণ্ঠের বুচা জেলার মিলা এলাকায় ওই গুদামটিতে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা ছিল। হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৪২ জন। এছাড়া হামলার এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মিলা গ্রামের একটি গুদামে হামলার পর বিস্ফোরণ ঘটে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের নিয়ম নেই উল্লেখ করে তিনি এ ঘটনায় তদন্তের কথা জানান। ইউক্রেনীয় প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছেন। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে। কিয়েভের অন্য এলাকাতেও হামলায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। রাজধানীর উপকণ্ঠে ১৪ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
বিভিন্ন ধরনের ভেষজ মসলায় আছে বিভিন্ন গুণাগুণ। এর মধ্যে অন্যতম হলো জিরা। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করা একটি জনপ্রিয় অভ্যাস হয়ে উঠেছে। সহজলভ্য এই ঘরোয়া পানীয়টি শরীরকে সুস্থ রাখতে নানা উপকারে আসে। নিয়মিত জিরা ভেজানো পানি খেলে শরীরের ভেতর থেকে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা- হজমশক্তি বাড়াতে সহায়ক জিরা পানি হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করতে পারে। সকালে খালি পেটে এটি পান করলে পাকস্থলীতে হজমে সহায়ক রস নিঃসরণ বাড়তে পারে, ফলে খাবার সহজে হজম হয়। গ্যাস ও পেট ফাঁপা কমায় অনেকেই গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। নিয়মিত পরিমিত পরিমাণে জিরা পানি পান করলে এসব সমস্যা কিছুটা কমতে পারে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক জিরা পানি শরীরের বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করতে পারে। এর ফলে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়া কিছুটা সক্রিয় হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখতে পারে। শরীরকে সতেজ রাখতে সহায্য করে দিনের শুরুতে এক গ্লাস জিরা পানি শরীরকে চাঙা ও সতেজ অনুভব করতে সাহায্য করতে পারে। এটি সারাদিনের কর্মক্ষমতা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পানিশূন্যতা দূর করতে পারে সারা রাত ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সকালে জিরা পানি পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বকের জন্য উপকারী জিরায় থাকা উপকারী উপাদান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ত্বকের যত্নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শরীর থেকে ক্ষতিকর …
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ বিষয়ে বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে। ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবরে যোগদান করলে তাদের পদায়নের পর পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা ছিল। তবে দুই দফায় তা পিছিয়ে দেয় ভারত। এবার অনিশ্চয়তা দূর করতে সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। জানা গেছে, এই সিরিজ সংক্রান্ত বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। এর আগে ২৯ জুলাই তামিম ইকবাল জানান, ভারত সিরিজ নিয়ে তারা আশাবাদী। তবে বিষয়টি এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে বিসিবির করণীয় সীমিত এবং প্রয়োজন হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এদিকে, কূটনৈতিক অগ্রগতির কারণে সিরিজটি আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে।