Light
Dark

জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

রাজধানীর অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর যৌথভাবে আয়োজিত তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের জনস্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর তামাক নিয়ন্ত্রণের অঙ্গীকার বাস্তবায়নে সংশোধিত আইনের কঠোর প্রয়োগ জরুরি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নিকোটিন পাউচ, নিকোটিন গ্র্যানুলস ও হিটেড টোব্যাকো প্রোডাক্টসের বিস্তার শিশু, কিশোর ও তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বাড়াতে পারে।

বক্তারা আরও জানান, বাংলাদেশে তামাক ব্যবহারের হার ৩৫ দশমিক ৩ শতাংশ। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন ও উদীয়মান নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *